০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
​চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‍্যাবের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে ১৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. আজাদ আলী (৩০) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দ্বারিয়াপুর এলাকায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
​গ্রেফতারকৃত আজাদ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

​র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি থেকে র‍্যাবের একটি দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানে ছিল। এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি গোপন তথ্য আসে যে, চট্টগ্রাম জেলার মাঝিরঘাট এলাকা থেকে একটি ট্রাক বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে।
​এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাব-৫ (সিপিসি-১) এর একটি যৌথ দল সদর থানাধীন দ্বারিয়াপুর নামক স্থানে মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত ১টা ৪০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাক রেখে ড্রাইভার পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
​আটকের পর ট্রাক ড্রাইভার আজাদের স্বীকারোক্তি অনুযায়ী, ট্রাকের ডালার ভেতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
​র‍্যাব জানায়: অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

তানোরে উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি মুজিবুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার

আপডেট সময় : ০৮:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬