ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই নম্বর ভবনের নবনির্মিত দ্বিতীয় তলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন জেলার প্রবীণ ও বর্ষীয়ান আইনজীবী, জেলা আইনজীবী সমিতির ১১ বারের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহাজাহান বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে পেয়ে উপস্থিত আইনজীবীদের মধ্যে দেখা যায় আনন্দ, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন ধরে আইন পেশায় তাঁর অবদান, সততা ও নেতৃত্বগুণের জন্য তাঁকে ভুয়সী প্রশংসায় ভাসান সহকর্মী আইনজীবীরা। এ সময় বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক, পিপি অ্যাডভোকেট মো. আবদুল ওদুদ, অ্যাডভোকেট মো. আবু নজর হোসেন খাঁন (ব্রিটিশ), আলহাজ্ব অ্যাডভোকেট মোহা. আবদুস সামাদ, অ্যাডভোকেট মো. গোলাম কবির এবং অ্যাডভোকেট মো. জবদুল হক। বক্তারা বলেন, নতুন ভবনের দ্বিতীয় তলা উদ্বোধনের মাধ্যমে আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, গ্রন্থাগার অ্যাডভোকেট আবুল কালাম আযাদসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়, যা মিলনমেলায় পরিণত হয়।চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতির নতুন ভবনের ২য় তলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই নম্বর ভবনের নবনির্মিত দ্বিতীয় তলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন জেলার প্রবীণ ও বর্ষীয়ান আইনজীবী, জেলা আইনজীবী সমিতির ১১ বারের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহাজাহান বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে পেয়ে উপস্থিত আইনজীবীদের মধ্যে দেখা যায় আনন্দ, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন ধরে আইন পেশায় তাঁর অবদান, সততা ও নেতৃত্বগুণের জন্য তাঁকে ভুয়সী প্রশংসায় ভাসান সহকর্মী আইনজীবীরা। এ সময় বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক, পিপি অ্যাডভোকেট মো. আবদুল ওদুদ, অ্যাডভোকেট মো. আবু নজর হোসেন খাঁন (ব্রিটিশ), আলহাজ্ব অ্যাডভোকেট মোহা. আবদুস সামাদ, অ্যাডভোকেট মো. গোলাম কবির এবং অ্যাডভোকেট মো. জবদুল হক। বক্তারা বলেন, নতুন ভবনের দ্বিতীয় তলা উদ্বোধনের মাধ্যমে আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, গ্রন্থাগার অ্যাডভোকেট আবুল কালাম আযাদসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়, যা মিলনমেলায় পরিণত হয়।
রিপোর্টারের নাম 