০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, গুরুতর আহত ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলো মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন । তারা তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ৮ টার সময় ভূঁইয়াগাতি নিমগাছি সড়কের দেওভোগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশংকা জনক। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, গুরুতর আহত ৪

আপডেট সময় : ১০:২০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬