০৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর ড. কেরামত আলীকে (দাঁড়িপাল্লা), বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞাকে (ধানের শীষ), জাতীয় পার্টির আফজাল হোসেনকে (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল হালিমকে (ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোঃ শামসুল হোদকে মোমবাতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মনিরুল ইসলামকে (হাতপাখা) ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) জামায়াতে ইসলামীর ড. মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা, বিএনপির মোঃ আমিনুল ইসলামকে ধানের শীষ, জাতীয় পার্টির মু. খুরশিদ আলমকে লাঙ্গল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ সাদেকুল ইসলামকে (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইব্রাহিম খলিলকে (হাতপাখা) এবং চাঁপাইবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম বুলবুলকে দাঁড়িপাল্লা, বিএনপি’র মোঃ হারুনুর রশীদকে ধানের শীষ, জেএসডি’র মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমনকে তারা, গণ অধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলামকে ট্রাক ও ইসলামী আন্দোলনের মোঃ মনিরুল ইসলামকে (হাতপাখা) বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহবান জানান। এর যেন কোন ধরনের ব্যতয় না ঘটে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬