ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে।
আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক চারটি অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৬টি গরু জব্দ করে।
অভিযানকালে ফতেপুর বিওপি, শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া বাখেরআলী বিওপি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ২টি গরু, জহুরপুরটেক বিওপি এলাকা থেকে একই ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রাম থেকে ২টি এবং তেকোনাপাড়া গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 









