০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু সাজিদের মৃ’ত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ”ধরা ছোঁয়ার বাইরে কছির উদ্দিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া রোববার (১৪ ডিসেম্বর) নোটিশটি পাঠান।

এতে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাম্প্রতিক ঘটনায় রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু ঘটে। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার প্রমাণ পাওয়া গেছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ করা, রাষ্ট্রীয় ব্যয়ে সিল বা ভরাট করা, স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (PIL) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।

উল্লেখ, রাজশাহীর তানোর উপজেলা পাঁচজন ইউপির কোয়ের গ্রামের জমির মাঠে তছির উদ্দিনের পুত্র কছির উদ্দীনের ব্যক্তিগত অবৈধ সেচ পাম্প স্থাপনের জন্য করা পরিত্যাক্ত (বোরিং) গর্তে পড়ে যায় রাকিব হোসেনের ২ বছরের শিশু পুত্র সাজিদ হোসেন। ঘটনার পর থেকে ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে মাটি খুড়ে ৫৫ ফিট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, এঘটনায় কোন মামলা হয়নি। ফলে ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন কছির উদ্দীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা পেলেন চাঁপাইনবাবগঞ্জের অধ্যক্ষ ড. তরু

শিশু সাজিদের মৃ’ত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ”ধরা ছোঁয়ার বাইরে কছির উদ্দিন

আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫