১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশহীর বাগমারার নাককাটি বিলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম 

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে নাককাটি বিল এলাকায় কৃষিজমির অমূল্য টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর-২৫) বিকেল ৪ টার সময় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। অভিযানে দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম, শিপন, আলামীন হোসেন ও আরিফুল ইসলাম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। অভিযুক্তরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হন। পরে একই আইনের ১৫(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মাটি কাটার কার্যক্রম আড়াল করার চেষ্টা করেন এবং স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করেন। তবে প্রশাসনের দৃঢ় অবস্থান ও বাগমারা থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাগমারা থানা পুলিশ।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন কৃষিজমির টপসয়েল নষ্ট হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার​

রাজশহীর বাগমারার নাককাটি বিলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫