০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। গত রোববার রাত দু্ইটার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ থেকে ৭৭ নম্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

তারা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।
জানা যায়, রোববার রাত ২টার দিকে বাংলাদেশের ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যান ৪/৫ জনের একটি দল। এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিংকুকে আটক করে এবং বাকিরা পালিয়ে আসে। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, আটক দুজনকে বেধড়ক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

এই বিষয়ে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন জানান, গতকালকে স্থানীয় বাজারে গিয়ে শুনেছি ভারতে গরু আনতে গিয়ে দুইজন নিখোঁজ আছেন। তারা মারা গেছে বলেও স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তবে পরিবারের কেউ ভয়ে অভিযোগ দিচ্ছে না বলেও জানান তিনি।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। ইতোমধ্যে বিএসএফের সাথে যোগাযোগ করেছি, তারা বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া কোন পরিবারও আমাদের কাছে অভিযোগ করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫