০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় শাজাহানপুরে বাড়ছে দুর্ঘটনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা মাঝিড়া বন্দর। বন্দর এলাকায় নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু পথচারীদের অভ্যস্ততার অভাব ও ব্যবহারবান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো কোনো কাজে আসছে না। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঝিড়া ক্যন্টনমেন্টের গেট থেকে ১০০ মিটার দূরে স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। লোকজন বাস থেকে নেমে সড়ক দিয়ে পারাপার হচ্ছে। ব্রিজের দুই পাশের প্রবেশমুখে সিএনজি, অটোরিকশা দাঁড়ানো। সেখানেও দ্রুত যানবাহন ঠেলে পারাপার হচ্ছেন পথচারীরা।

‎স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা, গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মাঝিড়া বন্দর উপজেলার গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্বেও সঠিক পরিকল্পনার অভাবে এখানে ফ্লাইওভার নির্মাণ করা হয় নি। মহাসড়কের পশ্চিম পাশে মাঝিড়া ক্যান্টনমেন্ট, পূর্ব পাশে দুবলাগাড়ী হাট। শনিবার, মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে বাজারের ভারী ব্যাগ নিয়ে ফুটওভার ব্রিজে উঠতে মানুষের বড়ই অনিহা।

‎ব্রিজ ব্যবহার না করা এক পথচারী বলেন, ‘ওভার ব্রিজে উঠতে সময় লাগে। তা ছাড়া ওভার ব্রিজের দুই পাশে সিএনজি, অটোরিকশার ভিড়ে উঠতে সমস্যা হয়। তার চেয়ে নিচ দিয়েই রাস্তা পার হওয়া সহজ। ব্যবসার পণ্য পরিবহন এবং কৃষকের উৎপাদিত পণ্য হাট-বাজারে নেওয়ার জন্য ৪ কিলোমিটারের বেশি ঘুরে যেতে হয়। নিরাপদ সড়ক এবং ব্যবসায়ীদের স্বার্থে হলেও এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা জরুরি।’

‎‎শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান বলেন, ‘মানুষের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মানুষ ব্যবহার করলে এর সুফল মিলত। কোনভাবেই নিচ দিয়ে চলাচলের সুযোগ নেই’। ফ্লাইওভার নির্মাণ সম্পর্কে বলেন, এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাজ। চলতি বছরের মার্চে এই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক স্থানীয়রা অবরোধ করেছিল। ফ্লাইওভার নির্মাণের বিষয়টি পরিকল্পনা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বারঘরিয়ায় রথযাত্রা উপলক্ষে ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় শাজাহানপুরে বাড়ছে দুর্ঘটনা

আপডেট সময় : ০১:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫