০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েল রানা (৩২) ও তার সহযোগী ববিতা খাতুন(৩১)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি সদস্য এবং একই ইউনিয়নের ফাটাপাড়ার আমীর আলীর ছেলে।
বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায় বসবাস করছেন। অপর আসামী ববিতা খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী।

জুয়েল রানা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ময়েজ উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ববিতার ভাড়াবাড়ি থেকে ৭৫০ গ্রাম এবং জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেন সংস্থাটির উপপরিদর্শক মো. আসাদুর রহমান ।
এরপর তদন্ত শেষে একই বছরের ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে উপস্থিত ছিলেন না।রায় ঘোষণার সময় ববিতা আদালতে উপস্থিত থাকলেও জুয়েলা রানা পলাতক রয়েছেন।

এছাড়া ইউপি সদস্য সদস্য জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।

ট্যাগস :

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার​

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫