
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ আগস্ট) বিকাল ৫টায় মাঝিড়াস্থ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জনগণের এই রায়কে উপেক্ষা করবেন না। গণভোট বাস্তবায়ন না হলে আমরা রাজপথে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবো। এর পরিণতি গত সরকারের চেয়েও ভয়াবহ হবে। তাই অবিলম্বে জনগণের গণরায় মেনে নিন এবং জুলাই সনদ বাস্তবায়ন করুন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হযরত আলী ও মাওলানা ফজলুর রহমান।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি ফাহিম ফয়সাল, শাজাহানপুর পশ্চিম শাখার সভাপতি নাজমুস সাকিব, শাজাহানপুর শহর শাখার সেক্রেটারি ফাহিম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.