
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১০ জনসহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ১০ জনের বিরুদ্ধে ৬টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকি ৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি দিকনির্দেশনায় জেলার সকল থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিও রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান , মাদক ও চোরাচালান নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.