
মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি|
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
আজ ৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার রাত ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ী আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন (২২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাম নগর হেলীপ্যাড এলাকার নুরুল ইসলাম ও সানোয়ারা বেগমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আল-আমিন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে হেরোইন সংগ্রহ করে ওই এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো সে বিক্রির উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিল।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.