
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি)মো: আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ একটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে । এ কাজে আমরা জনগণের সহযোগিতা চাই । রবিবার (২৪ মে) বগুড়ার শাজাহানপুর থানা আকস্মিক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন । এ সময় আইজিপি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন । পরে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন । আইজিপি পুলিশ অফিসারদেরকে জনগণবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন । এ সময় অন্যান্যদের মধ্যে ডিআইজি রাজশাহী,এসপি বগুড়া,এসপি দিনাজপুর জেদান আল মুসা,এসপি জয়পুরহাট শাহানাজ,এসপি নওগা,এসপি সিরাজগনজ শানতু,রংপুর ডিআইজি, রংপুর মেট্রো কমিশনার,রাজশাহী মেট্রো কমিশনার,এসপি নাটোর,শাজাহাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.