
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
র্যাব-১২, সিপিএসসি বগুড়া গত রবিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়ার শাজাহানপুর উপজেলা মাদলা (কালিতলা) এলাকায় একজন ব্যাক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জূয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জূয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জূয়া লিংক এর মাধ্যমে সাধারন জনগনকে জুয়ায় অংশ গ্রহণ করতে DØy× করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল, গত (২৪ মে) রাতে শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল খালেকের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত জূয়ারী মোছাঃ খাদিজা খাতুন (২৯), পিতা মোঃ আব্দুল খালেক। জূয়ার খেলার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি স্মার্ট মোবাইল এবং ২টি সিম জব্দ করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসা বাদ করলে সাইবার স্পেসে জূয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে Enjoy247, VELKI Live, PLAY25 নামক অনলাইন প্লাটফর্ম জূয়া পরিচালনা করে আসছে বলে স্বীকার করেন। Enjoy247 এর দুইটি এজেন্টশীপে Polar Bear ক্রীপটোকারেন্সীতে 619.32PBU এবং 1084.32PBU ব্যালেন্স পাওয়া গিয়েছে। একটি আইডিতে ৬৩৭ জন জূয়ারী মেম্বারের মধ্যে ১১ জন একটিভ ছিলো। এই প্লাটফর্মে মোট ট্রানজেকশন সংখ্যা ২২৬৯৫ টি। VELKI Live এ 70.72PBU ব্যালেন্স পাওয়া গিয়েছে এবং শুরু থেকে ট্রানজেকশন সংখ্যা ২৮৪৬ টি। PLAY25 প্লাটফর্মে 644.57 USD ব্যালেন্স পাওয়া গিয়েছে। এই আইডি থেকে ২৪ ঘন্টায় তিনি মাষ্টার এজেন্টকে 402 USD সেন্ড করেন এবং তাকে 140 USD প্রদান করা হয়। আটককৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.