
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গাঁজাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দুবলাগাড়ী ও রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— মো. রাশেদ (২৯), পিতা: মো. বকুল হোসেন, সাং- দূরুলিয়া পশ্চিমপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া এবং মো. আব্দুল মোমিন (৩০), পিতা: মো. বদরুদ জামান, সাং- রামপুর, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এসময় গাঁজাসহ দুইজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.