
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে বিভিন্ন ঘটনার ৫জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মনিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, তানোর থানার এসআই(নিঃ)/মোঃ মাসউদ আলী, এসআই(নিঃ)/শ্রী উৎপল কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। মোঃ আনারুল ইসলাম (৪২) পিতা- মোঃ এসলাম, স্থায়ী: সাং- শুকদেবপুর, পোঃ সরনজাই, উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশসহ সাধারণ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ২। শ্রী বিনয় চন্দ্র হলদার , পিতা- শ্রী নারায়ন চন্দ্র হলদার, স্থায়ী: গ্রাম- মাসিন্দা, উপজেলা/ থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশ, ৩। মোঃ হারুন , পিতা- মৃত সাবেদ, স্থায়ী: সাং- আমশো , উপজেলা/ থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশ, ৪। মোঃ ধুলু, পিতা- মফিজ মোল্লা, স্থায়ী: সাং- আমশো,উপজেলা/ থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশ, ৫। মোঃ মাহাবুর, পিতা- মৃত মনতাজ, স্থায়ী: সাং- আমশো, উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহীগণদের গ্রেফতার করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.