০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকা থেকে ০৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গভীর রাতে এসব উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি র‍্যাব নিশ্চিত করে। র‍্যাব বলছে, নাশকতার পরিকল্পনায় এসব মৌজুদ করা হয়েছিল, নাশকতার পরিকল্পনা বানচাল করা হয়েছে। তবে, এঘটনায় কেউ আটক হয়নি। রবিবার দিবাগত রাত ১১টার দিকে চালানো এই অভিযানে বিষয়ে এক প্রেসনোটে র‍্যাব জানায়, র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ মার্চ রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে একটি আম বাগানের ভিতর হতে ০৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জামাদি আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, ২৯ মার্চ র‍্যাবের একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় বের হোন। এসময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে। প্রেক্ষিতে আভিযানিক টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় (ক) ০৪টি সাদা রংয়ের আলাদা-আলাদা পলিথিনের ভিতর রক্ষিত (কালো রংয়ের ০২.৭০০ কেজি+কালো রংয়ের ০৩.০০ কেজি+সাদা রংয়ের ২.৭৫০ কেজি+ধূসর রংয়ের ৭০০ গ্রাম) সর্বমোট ০৯.১৫০ (নয় কেজি একশত পঞ্চাশ গ্রাম) গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম, ০১টি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো কাঁচের টুকরা ১.২০০ কেজি, লোহার পেরেক ৪০০ গ্রাম, ০১টি বড় পলিথিনের ভিতর রক্ষিত ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল রংয়ের কসটেপ, ১৫টি গ্যাস লাইটার আলামত হিসেবে উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামত সমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সংরক্ষন করে রেখেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬