০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে-গাঁজাসহ বৃদ্ধ আটক

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার রাধানগর ইউনিয়নের বড় তেঘরিয়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-বড় তেঘরিয়া গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে মো: মনিরুল ইসলাম (৬৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল বড় তেঘরিয়া এলাকায় অভিযান চালায়। এসময় মনিরুল এর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে-গাঁজাসহ বৃদ্ধ আটক

আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬