
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
এয়োদশ জাতীয় সংসদ ও গণভোট -২০২৬ নির্বাচনের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বগুড়া -০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন ২৬২৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ১১৫১৮৪ ভোট ।
এই আসনে ১৭৩ ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ২০৩৭ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ আনছার আলী পেয়েছেন ৫২৮ ভোট ।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -০৭ (শাজাহানপুর -গাবতলী) আসনে মোট ভোটারের সংখ্যা ৫৩৩৪৬৩ এর মধ্যে থেকে প্রদও ভোটের সংখ্যা ৩৮৬৬৮৬
সকাল থেকেই এই আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই সংসদীয় আসনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বিশেষ করে নারী ও বয়োবৃদ্ধ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.