
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারী সোমবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতীক) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন,
বিএনপির মিডিয়া রিসার্চ কমিটির প্রধান রাতুল আসাদ,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মমিন,
পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা,সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী,জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম,ড্যাব নেতা ডাঃ মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেকপ্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.