মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টনের বিজয়ের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা মাঝিড়া ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পদ্মপুকুর খেলার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহেরুল, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান, মাঝিড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপির সহক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, উপজেলা সমবায় দলের সভাপতি নুরুন্নবী সোনার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডল, বিএনপি নেতা ও মাঝিড়া ইউপি সদস্য এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবি।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 








