ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র আটক করেছে শিবগঞ্জ থানার একটি অভিযানিক দল। শনিবার (৭ ফেব্রুয়ারী) রাত ১ টা ৩০ মিনিট শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-খোচাপাড়া গ্রামের আলকেসের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানায়, ৬ ফেব্রুয়ারী দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান,
এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোঃ লিটন সরকার, এসআই মোঃ মেহেদী হাসান এবং ফোর্সসহ বিনোদপুর ৩ নং ওয়ার্ডের কালিগঞ্জ-খোচাপাড়া এলাকায় আলকেসের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের ফেলে যাওয়া হলুদ রংয়ের টিস্যু শপিং ব্যাগ উদ্ধার করে।
উদ্ধারকৃত হলুদ টিস্যু শপিং ব্যাগের ভিতর অপর একটি নীল রংয়ের টিস্যু ব্যাগ একটি ইংরেজী পত্রিকার কাগজের তৈরী প্যাকেট দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল,
যাহার বাটসহ ৭ ইঞ্চি লম্বা। এছাড়াও ২ দুই রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, এই বিষয়ে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
রিপোর্টারের নাম 








