ইমাম হাসান জুয়েল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা সফল করার লক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা শাখা। আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জামায়াত কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জনসভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “৫ ফেব্রুয়ারির জনসভা হবে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসের এক স্মরণীয় গণজমায়েত। সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে তারা পরিবর্তন চায়।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: অধ্যাপক রফিকুল ইসলাম: রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক। ড. কেরামত আলী: রাজশাহী মহানগর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী। মাওলানা আবুজার গিফারী: চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর। অধ্যাপক আবু বকর: জেলা সেক্রেটারি।
ড. মিজানুর রহমান: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী। হাফেজ গোলাম রাব্বানি: পৌর জামায়াতের আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, জনসভাকে কেন্দ্র করে জেলার প্রতিটি পাড়া-মহল্লায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। একইসাথে জেলার আপামর জনসাধারণকে জনসভায় যোগ দিয়ে আমীরে জামায়াতের দিক-নির্দেশনামূলক বক্তব্য শোনার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে জনগণ মুখিয়ে আছে। ৫ ফেব্রুয়ারির জনসভা হবে সেই জনমতেরই প্রতিফলন।
রিপোর্টারের নাম 









