০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় যখন বিপুল পরিমাণ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা। তবে তাদের সেই অপতৎপরতা রুখে দিতে কড়া অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ রবিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৭ এর ১৫-এস হতে প্রায় ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ‘Eskuf DX’ নামক নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, BGBM, BGOM ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যরা দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, “জাতির বৃহত্তর স্বার্থ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি’র এই মাদকবিরোধী কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য যে, মহানন্দা ব্যাটালিয়ন বিগত দুই মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরণের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। উদ্ধারকৃত সিরাপগুলোর বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

শিবগঞ্জ সীমান্তে ৫৯বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬