০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে সীমান্তে ভারতীয় গরু ও নেশাজাতীয় সিরাপ জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ভারতীয় ৭টি গরু ও ভারতীয় নেশাজাতীয় ৩৫ বোতল সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবি জানায়,১ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ১ টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, মনোহরপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ,চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু,বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে ৫টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় নেশাজতীয় সিরাপ,গরু এর আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাম্প্রতিক সময়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে সীমান্তে ভারতীয় গরু ও নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬