০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে কাজ করছে বিজিবি-লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, সিও ৫৩ বিজিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বানকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করবে। সকল রাজনৈতিক দল ওপ্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারাদেশে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স, কেএ-৯ ডগ স্কোয়াড এবং কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার​

লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে কাজ করছে বিজিবি-লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, সিও ৫৩ বিজিবি

আপডেট সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬