
মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনপ্রিয় সাপ্তাহিক পএিকা "আজকের শেরপুর" এর ব্যবস্হাপনা সম্পাদক ও শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী অনার্স মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক নাহিদ আল মালেকের শ্বশুর বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের বাসিন্দা বিএডিসির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সরকার মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ৩ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে নাতি নাতনি অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল দশ টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.