০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি: | চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত এবরান আলী ওই এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

​শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
​র‍্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
​র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৩.১ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সাথে জড়িত ছিল।
​গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী  প্রতিনিধি

মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

ট্যাগস :

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার​

চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬