০৪:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের হাতে শিশু খুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে আসিক (১১)। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিজ বাড়িতে শিশু সন্তান আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারে আলেয়া বেগম। এ সময় শিশুটি স্পর্শকাতর স্থানে আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাসন করতে গেলে মায়ের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে। থানা পুলিশে খবর দেয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, খবর পেয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের হাতে শিশু খুন

আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫