০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ :
অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ আলীকে (৩১) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও এএসআই স্বপন কুমারসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, অস্ত্র মামলায় ১৭ বছর ও মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া আরও চারটি জিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগস :

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার​

পুলিশের অভিযানে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫